সাফ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

ছবিঃসংগৃহীত
গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ে ঋতুপর্ণা-আফঈদারা টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল।
আজকের ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল বেশ এলোমেলো। টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে থাকা দলের এমন নিষ্প্রভ পারফরম্যান্স ডাগআউটে উদ্বেগ বাড়িয়ে দেয়। গোল খেয়ে পিছিয়ে পড়ায় কোচ পিটার বাটলার আরও চিন্তিত হয়ে পড়েন। তবে এরপর দৃশ্যপট বদলে যায়, সাহসীভাবে ফিরে আসে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই নেপাল আক্রমণাত্মক ফুটবল খেলছিল। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা নেপাল ২৩ মিনিটে প্রথম গোল পায়। দীপা শাহির কর্নার থেকে গীতা রানা পায়ের ছোঁয়ায় বল জালে পাঠান। গোল খেয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।প্রথমার্ধে বাংলাদেশ বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে লাল-সবুজের দল ম্যাচে ফিরে আসে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত কর্নার কিক থেকে সরাসরি গোল করেন ঋতুপর্ণা চাকমা। তার এই ‘অলিম্পিক গোল’ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং বিরতিতে স্কোর হয় ১–১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার চাপে পড়ে বাংলাদেশ। নেপালের এক আক্রমণে রেখা গোলকিপারকে কাটিয়ে শট নিয়েছিলেন, কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে এবং বাংলাদেশ অল্পের জন্য রক্ষা পায়।
এরপর ম্যাচে দুই দলই একাধিক আএরপর দুই দলই একাধিক আক্রমণ করলেও গোল হয়নি। ৬৯ মিনিটে নেপালের সারু লিম্বুর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বাংলাদেশের গোলকিপার মিলির একাধিক সেভ দলকে ম্যাচে রাখে।িল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। শামসুন্নাহার জুনিয়রের পাস পেয়ে কাছ থেকে শট নিয়েছিলেন তিনি, তবে নেপাল গোলকিপারের চমৎকার ঘুষিতে বল ফিরে যায়। সেই মুহূর্তে ম্যাচের ভাগ্যও নির্ধারিত হতে পারত বলে মনে হচ্ছিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যনির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ছিল ১–১। এরপর অতিরিক্ত সময়ের ছয় মিনিটে নাটকীয় ঘটনা ঘটে। একেবারে শেষ মুহূর্তে দারুণ সমন্বয়ে সাগরিকা গোল করেন, যা বাংলাদেশের জয় নিশ্চিত করে।য়ে নেপালকে বিদায় করে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আরও একবার শিরোপার খুব কাছে পৌঁছে গেল লাল-সবুজের মেয়েরা।
প্রাইমটিভি/এমএইচ










