তিন সপ্তাহ আগে ফিফার স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে বলা হয়েছিল, ‘সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে আনা যাবে।’ কিন্তু ফিফা এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ২০২৬ বিশ্বকাপে দর্শকরা আর পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, একটি ই-মেইলের মাধ্যমে ফিফা বিশ্বকাপের টিকিটধারীদের জানানো হয়েছে যে আচরণবিধি হালনাগাদ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল আর ফিফা বিশ্বকাপ ২০২৬–এর স্টেডিয়ামগুলোতে অনুমোদিত নয়।’ ছুড়ে মারলে আঘাতের ঝুঁকি থাকতে পারে এই কারণ দেখিয়ে অন্যান্য সব ধরনের বোতলও নিষিদ্ধ করা হয়েছে।

পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিষিদ্ধ করার ফিফার এই নতুন সিদ্ধান্ত বিতর্ক তৈরি করতে পারে। এখন দর্শকরা খালি বোতল নিয়ে এসে স্টেডিয়ামের পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি নিতে পারবেন না। গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলোয়াড় ও সমর্থকরা গরম নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন, তখন ফিফার ভেন্যুগুলোতে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। এবার পানির দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে কোকা-কোলা দীর্ঘদিন ধরে ফিফার অংশীদার এবং তাদের পানি ব্র্যান্ড ‘দাসানি’ বিশ্বকাপ ভেন্যুগুলোতে বিক্রি হবে।

সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে তাপপ্রবাহ ও দর্শকদের নিরাপত্তা ছিল অন্যতম আলোচিত বিষয়। মেসর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে তাপপ্রবাহ ও দর্শকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল। মে মাসে প্রকাশিত ৫২ পৃষ্ঠার এক প্রতিবেদনে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা জানান, ১০৪ ম্যাচের মধ্যে প্রায় ২৬টি ম্যাচ এমন সময়ে হতে পারে, যখন আয়োজক শহরগুলোর ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস (৭৮.৮° ফারেনহাইট) ছাড়িয়ে যেতে পারে। ছয় সপ্তাহের টুর্নামেন্টে পাঁচটি ম্যাচে ডব্লিউবিজিটি ২৮ ডিগ্রি সেলসিয়াস (৮২.৪° ফারেনহাইট)-এরও বেশি হতে পারে।তাপজনিত চাপের একটি সূচক। সামরিক বাহিনী, ক্রীড়া বিজ্ঞানী ও নিরাপত্তা বিশেষজ্ঞরা তাপজনিত অসুস্থতা প্রতিরোধে এই সূচক ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি, বোস্টন, মায়ামি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্ক/নিউ জার্সির ভেন্যুগুলো বিশেষভাবে গরম ও আর্দ্র আবহাওয়ার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

প্রাইমটিভি/এমএইচ