বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। আগামীকাল শনিবার হন্ডুরাসকে হারাতে পারলেই লিওনেল মেসির দল টেবিলের শীর্ষে উঠে যাবে। তবে এই অর্জনের সঙ্গে রয়েছে একটি অদ্ভুত পরিসংখ্যান, যা আকাশী-সাদা দলের সমর্থকদের চিন্তায় ফেলতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে স্পেন ও ফ্রান্স দুই দলই পয়েন্ট হারিয়েছে। আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে ফ্রান্স এখন তিন নম্বরে নেমে গেছে, যদিও তারা আগে শীর্ষে ছিল। অন্যদিকে, ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা স্পেনও পয়েন্ট হারিয়েছে। তাই মাঠে না নেমেই তিন নম্বরে থাকা আর্জেন্টিনার সামনে দুই ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

বর্তমান হিসাব অনুযায়ী, আগামীকাল হন্ডুরাসকে হারাতে পারলে আর্জেন্টিনা ১.৩ রেটিং পয়েন্ট যোগ করে ১৮৭৬.১১ পয়েন্টে পৌঁছাবে। এতে বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিতবে এই শীর্ষস্থানের পেছনে আছে এক ধরনের অভিশাপের গল্প। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো বিশ্বকাপে এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল জার্মানি, কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবং শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়।গোলে হেরে যায়।

২০০২ বিশ্বকাপে ফ্রান্স ছিল বিশ্বচ্যাম্পিয়ন এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল, কিন্তু তারা গ্রুপ পর্বই পার হতে পারেনি। ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও ব্রাজিল ও স্পেন একই ভাগ্য বরণ করে। ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক নম্বরে থেকে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা।

প্রাইমটিভি/এমএইচ