আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরিক্ষা ।আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে সারাদেশে শুরু হবে পরিক্ষা।

এ বছর ত্রিশ হাজার ৩৩৩ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে।এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে।আর ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।

তবে ২০২৫ সালের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে।

এ বিষয়ে গত সোমবার সচিবালয়য়ে প্রেসব্রিফিং করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।তারা জানান, ৩ হাজার ৮৮৫ টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।তাছাড়া পরিক্ষা কেন্দ্রের এলাকায় যানজট মুক্ত রাখার কথা বলা হয়েছে।পরিক্ষা কেন্দ্রে অহেতুক ভয়ভীতি তৈরি না করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

চলমান মাধ্যমিক এবং সমমান পরিক্ষার পরিবেশ সুষ্ঠ রাখতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ডগুলো।পরিক্ষায় নকল ঠেকাতে ৩ হাজার ২০৯ পরিক্ষা কেন্দ্রে আনা হয়েছে সিসি ক্যামেরা।