আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সাথে থাকে। এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। তবে ইচ্ছা ছিল চিকিৎসক হবার তাই এক মাস যাবৎ মেডিকেল কলেজে যাতায়াত শুরু করে। তবে কখন ক্লাশরুমে ঢুকার সুযোগ পায়নি।

 

মঙ্গলবার (২১এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। এরপরে কলেজ কতৃপক্ষকে জানান।

 

তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডিকার্ড বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। মূলত তিনি মোবাইলে টিকটক করে বলে জানান।

 

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা যাওয়া শুরু করে। তবে কয়েক দিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে কলেজ কতৃপক্ষকে জানানো হয়।

 

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ঢাকা মেডিকেল কলেজ কতৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে কলেজে আসি। এরপর ওই ভুয়া শিক্ষার্থীকে পাই। তার কাছ থেকে একটি এ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ ও একটি কলেজের আইডিকার্ড পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।