আটক ঢাবি ছাত্রশিবির নেতারা ছাড়া পেলেন

ছবিঃসংগৃহীত
বৃহস্পতিবার সন্ধ্যার পর সাহাবাগ থানায় ডাকসু নেতাদের সাথে ছাত্রদল নেতারা সংঘাতে জড়ায়। এতে জুবায়ের এবং মোসাদ্দেক আহত হয়।তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।তখন কয়েকজন শিবির নেতাকে নিরাপত্তার কথা বলে পুলিশ হেফাজতে নেয়।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহাবাগ থানা থেকে তাদের ধানমণ্ডি থানায় আনা হয়।
আটক নেতাদের ছাড়াতে সারা রাত থানায় ছিলেন ডাকসু ভিপি ও শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কাইয়ুম। এসময় তার সঙ্গে অন্যন্যা নেতাকর্মীরাও থানায় অবস্থান নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ড ঘিরে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে ওই ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
যদিও সন্ধ্যা নাগাদ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে জানা গেছে, ওই পোস্ট আব্দুল্লাহ আল মাহমুদ করেননি; বরং এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ ঘটনার জেরে আব্দুল্লাহ আল মাহমুদ ও তার সহযোগীরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে ছাত্রদল তাদের ওপর হামলা করে। এসময় পুলিশ আব্দুল্লাহ আল মাহমুদসহ শিবিরের কয়েকজনকে নিরাপত্তার কথা বলে শাহবাগ থেকে ধানমণ্ডি থানায় নিয়ে যায়। এরপরই নেতাদের ছাড়িয়ে আনতে ধানমণ্ডি থানার সামনে অবস্থান নেন শিবিরের নেতাকর্মীরা।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.








