•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’

কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে সাধারণ মানুষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে হয়রানি করার অপসংস্কৃতি রুখতে কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে সরকার। নবপ্রণীত ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী এই ধরনের অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এই আইনের আওতায় যেকোনো অভিযোগের তদন্ত প্রক্রিয়া সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য তার প্রশ্নে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাধারণ মানুষের ব্ল্যাকমেইলিং ও ভিডিওর ভয় দেখিয়ে চাঁদা দাবির বিষয়টি উত্থাপন করেন।
মন্ত্রী জানান, গত ১০ এপ্রিল পাস হওয়া নতুন আইনের ২৫(১) ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে কাউকে ব্ল্যাকমেইলিং বা ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে ভুক্তভোগী নারী বা শিশু হলে সাজার পরিমাণ বেড়ে ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া ভিডিওর ভয় দেখিয়ে টাকা দাবি করলে ৫ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। অপরাধী শনাক্তে সোয়ার এবং ইডিআর- এর মতো সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হচ্ছে। এমনকি দেশের বাইরে থেকে যারা এসব অপরাধ করছেন, তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এই আইন কার্যকর হওয়ার ফলে অনলাইনে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার বুলিং প্রতিরোধে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১৩ সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা চূড়ান্ত করা হয়।
দলভিত্তিক হিসাবে জামায়াতে ইসলামী পেয়েছে নয়টি আসন, এনসিপি দুটি, জাগপা একটি এবং বাংলাদেশ খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। জামায়াতে ইসলামী থেকে জুলাই শহীদ পরবার থেকে একজনকে রাখা হয়েছে।
১। কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা
২। সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম
৩। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি
৪। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ
৫। মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু
৬। সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা
৭। বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ
৮। খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার
৯। এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন
১০। নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু
১১। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান
১২। বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম
১৩। জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম

যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল বিএনপি।
আজ সোমবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তালিকায় জায়গা পেয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও মনোনিত হয়েছেন, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।
আরও জায়গা পেয়েছেন নিলোফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ।
তালিকায় আরও নাম রয়েছে- বিথীকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
উল্লেখ্য যে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য সংখ্যা ৫০টি।
এর মধ্যে গত নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা সবাই মিলে একটি সংরক্ষিত আসনে নারী মনোনয়ন দিতে পারবেন।

জাতীয় সংসদে বিরোধীদলের বক্তব্য চলাকালীন সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কয়েকজন সংসদ সদস্যের অঙ্গভঙ্গি ও আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ঘটনার সূত্রপাত হয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সংসদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের কড়া সমালোচনা করেন। তার বক্তব্যের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের আচরণ ও অঙ্গভঙ্গিতে সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। এখানে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এসেছেন। একজন সংসদ সদস্য যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে যে ধরনের অঙ্গভঙ্গি করা হয়েছে, তা আমার বিবেকে আঘাত হেনেছে।
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন যে, যারা একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন, তাদের কেউ কেউ এমন অশোভন আচরণে লিপ্ত ছিলেন। তবে ব্যক্তিগতভাবে কাউকে ছোট না করার অভিপ্রায়ে তিনি কারও নাম উল্লেখ করেননি। সংসদের মর্যাদা রক্ষায় ভবিষ্যতে সকল সদস্যকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।