হাম উপসর্গে একদিনে ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১২৯২

স্বাস্থ্য অধিদপ্তর । সংগৃহীত
দেশজুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৯২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ৭৩ হাজার ৩৬২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ৪২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হলেও ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত এ রোগে মোট ৫০৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাম সংক্রমণ রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









