ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে রুপালি পর্দার ব্যস্ততা থেকে একটু দূরে আছেন। কোলাহলমুক্ত পরিবেশে একান্ত নিজের মতো করে সময় কাটাতে তিনি বেছে নিয়েছেন ছবির মতো সুন্দর দেশ থাইল্যান্ডকে।

WhatsApp Image 2026-06-11 at 9.51.53 AM

সেখানের মনোরম প্রকৃতি, শান্ত সমুদ্র সৈকত আর বিলাসবহুল রিসোর্টে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

WhatsApp Image 2026-06-11 at 9.51.54 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার অবকাশ যাপনের ছবিগুলো ইতিমধ্যেই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

WhatsApp Image 2026-06-11 at 9.51.54 AM (1)

ক্যাজুয়াল পোশাকে তার স্নিগ্ধ ও চিরসবুজ রূপ যেন আরও একবার নেটিজেনদের মুগ্ধ করেছে। ব্যস্ত জীবনের ক্লান্তি মুছে, মানসিক প্রশান্তি আর নতুন উদ্যমে কাজে ফেরার জন্যই পূর্ণিমার এই একান্ত থাইল্যান্ড সফর।

WhatsApp Image 2026-06-11 at 9.51.54 AM (2)