অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে একটি পরিবর্তন। লিয়াম স্কটের জায়গায় সুযোগ পেয়েছেন রিলি মেরেডিথ। একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশেও। সাইফ হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দল আজ জিতলেই নিশ্চিত করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া : ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান, এলিস, জাম্পা

প্রাইমটিভি/বিএম