বলিউডের মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদের ক্ষেত্রে বিতর্ক বা সমালোচনা নতুন কিছু নয়। বিশেষ করে অদ্ভুত পোশাক ও সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই তোপের মুখে পড়তে হয় তাকে। তবে এবার তিনি জানালেন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। উরফির দাবি, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম আসর জয়ের পর তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

c00cd5cf8c50ddde3c1bd515c5ab13531769921017013338_original

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি রিল শেয়ার করে উরফি জানান, শো জয়ের পর থেকে তাকে লক্ষ্য করে তীব্র ট্রোলিং, গালাগাল এবং হুমকি দেওয়া হচ্ছে। যদিও কিছু সময় পরই তিনি পোস্টটি মুছে ফেলেন। ডিলিট করা সেই পোস্টে উরফি লিখেছিলেন, “আমি সবচেয়ে ভয়াবহ ট্রোলিং ও হুমকির মুখোমুখি হয়েছি। কিছু মানুষ আমার ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে কল করে গালাগাল করছে, এমনকি ধর্ষণ ও হত্যার হুমকিও দিচ্ছে।” তিনি আরও যোগ করেন, এটি শুধু তার ক্ষেত্রে নয়, সামাজিক মাধ্যমে থাকা অনেক নারীরই দৈনন্দিন জীবনের নির্মম বাস্তবতা।

urfi-javed-brutally-trolled-for-cutout-dress-netizens-call-it-pocha-001

২০২৫ সালের জুনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় আন্তর্জাতিকভাবে জনপ্রিয় শোটির ভারতীয় সংস্করণ, যা সঞ্চালনা করেন করণ জোহর। শোটির প্রথম মৌসুমে উরফি জাভেদ ও নিকিতা লুথার যৌথভাবে বিজয়ী হয়ে ৭০ লাখ ৫০ হাজার রুপি পুরস্কার ভাগ করে নেন। ট্রেইটর্সের প্রথম মৌসুমের বিপুল সাফল্যের পর নির্মাতারা ইতোমধ্যে করণ জোহরের সঞ্চালনায় এর দ্বিতীয় মৌসুমের ঘোষণা দিয়েছেন।

প্রাইমটিভি/বিএম