বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত বলিউড ও ঢালিউড

ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল এলেই বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো শোবিজ জগতেও ছড়িয়ে পড়ে উন্মাদনা। বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ছুঁয়ে যায় রূপালি পর্দার তারকাদেরও। বলিউড ও ঢালিউডের শীর্ষ তারকারাও মেতে ওঠেন এই ফুটবল বিশ্বকাপে।
আর্জেন্টিনার আকাশী-সাদা দলের সমর্থক হিসেবে বলিউডে রয়েছেন কিং খান শাহরুখ খান, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং অনন্যা পাণ্ডে।
অন্যদিকে, বাংলাদেশের শোবিজ অঙ্গনে আর্জেন্টিনার সমর্থকদের তালিকাটা বেশ দীর্ঘ।

এই দলে আছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, পরীমনি, মেহজাবীন চৌধুরী, রাফিয়াথ রশীদ মিথিলা, আব্দুন নূর সজল, পূজা চেরী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, তানজিকা আমিন এবং আলোচিত অভিনেতা জায়েদ খান।

ব্রাজিলের 'হেক্সা' মিশনের জোয়ারে ভাসছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, ভাইজান সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ঢালিউড ও বাংলাদেশের বিনোদন অঙ্গনেও দাপট কম নয়।

ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক হিসেবে গলা ফাটান মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব,

আফরান নিশো, প্রার্থনা ফারদীন দিঘী, জিয়াউল হক পলাশ, এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও পড়শি। এছাড়া চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী এবং বিদ্যা সিনহা মিমও ব্রাজিলের পাঁড় ভক্ত।

মাঠের লড়াই যাই হোক না কেন, রুপালি পর্দার তারকাদের এই ফুটবল উন্মাদনা ভক্তদের মাঝে বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








