অভিনেতা মিঠুন চক্রবর্তীর কন্য দিশানী বাগদান সাড়লেন

ছবি- সংগৃহীত দিশানী চক্রবর্তী এবং মাইলস মান্টাজারিস
বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী বাগদান সম্পন্ন করেছেন। লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ২৫ বছর বয়সী দিশানী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন। তার হবু বরের নাম মাইলস মান্টাজারিস, যিনি পেশাগতভাবে হলিউডের সিনেমার ‘কালারিস্ট’ ও চিত্রগ্রহণের কাজের সাথে যুক্ত।

গত ১২ জুন সমুদ্র সৈকতের ধারে পাহাড়ের টিলায় সাদা মোমবাতিতে ঘেরা এক রোমান্টিক পরিবেশে এই বাগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে সাদা লং গাউন পরা দিশানীকে হাঁটু মুড়ে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন তার দীর্ঘদিনের প্রেমিক মাইলস।

আংটি বদলের মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে দিশানী লেখেন, "আমার জীবনের সহজতম ‘হ্যাঁ’।" একই সাথে তারা কবে বিয়ে করছেন, সেই সম্ভাব্য তারিখও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দিশানী মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি দম্পতির দত্তক নেওয়া সন্তান। বেশ কয়েক বছর আগে এক নবজাতক শিশুকে ডাস্টবিনে ফেলে যাওয়ার খবর পেয়ে মনের অস্থিরতা থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করে তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মিঠুন। সেই শিশুই আজকের দিশানী, যিনি বাবা-মায়ের ভালোবাসায় বড় হয়ে এখন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







