ছোটপর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ শবনম ফারিয়া। চমৎকার অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সরব থাকেন এই অভিনেত্রী। এবার ব্যক্তিগত জীবন ও জীবনসঙ্গী নিয়ে নিজের করা এক মন্তব্যের কারণে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিলেন তিনি।

1ce4e51cac56cbf102027713bca8856c-678a0f77a44d5

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন শবনম ফারিয়া। সেখানে আলাপচারিতার একপর্যায়ে তিনি মন্তব্য করেন যে, জীবনে একজন খারাপ পার্টনার বা জীবনসঙ্গী থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শ্রেয়।

শবনম ফারিয়া মনে করেন, অভিনয় জগতের নারীদের জন্য এই ধরনের পরিস্থিতি বা খারাপ সম্পর্ক সামলানো অন্য যেকোনো পেশার চেয়ে অনেক বেশি কঠিন ও মানসিক চাপের।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শবনম বলেন, "পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল।" তিনি আরও যোগ করেন, বিশেষ করে অভিনয় পেশায় যেখানে নিজের সত্তা ভুলে অন্য একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয় এবং চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয়, সেখানে ব্যক্তিগত জীবনে শান্তি থাকা অত্যন্ত জরুরি। কারণ সবাই এই পেশার মানুষদের একনামে চেনে।

48025591311931295021721838183126454173318472n

অভিনেত্রী আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন বাইরে কাজের চাপে নিজে ডিপ্রেসড বা বিষণ্ণ থাকে, তখন যদি তার নিজের ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে, সেই সম্পর্ক আর বেশিদিন টেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হয় না।

শবনম ফারিয়ার এই বাস্তবমুখী ও স্পষ্ট মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এবং নতুন করে এক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/বিএম