হলিউড সুপারস্টার হেনরি ক্যাভিল ও বলিউড অভিনেত্রী সারা আলি খানের একটি ছবি সম্প্রতি নেটদুনিয়ায় তুমুল শোরগোল ফেলেছে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ রাজকীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা ‘রয়্যাল অ্যাসকটে’ ভারতের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়ে হাজির হয়েছিলেন পতৌদি পরিবারের নবাবকন্যা সারা। সেখানেই তার মুখোমুখি হন ‘সুপারম্যান’ ও ‘দ্য উইচার’খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিল।

sara-ali-khan

রাজকীয় আভিজাত্য ও কঠোর ‘ড্রেস কোড’-এর জন্য পরিচিত এই অনুষ্ঠানে সারা হাজির হয়েছিলেন একটি মার্জিত পোশাক ও ঐতিহ্যবাহী হ্যাট মাথায় দিয়ে। অন্যদিকে, খাঁটি ব্রিটিশ জেন্টলম্যান লুকে হেনরি ক্যাভিলকে দেখা গেছে থ্রিপিস স্যুট ও ক্লাসিক ডার্বি হ্যাটে। ছবিতে দুজনকে বেশ হাসিমুখে আড্ডা দিতে ও ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।

হলিউড ও বলিউডের এই রয়্যাল কোলাবরেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বজুড়ে কোটি তরুণীর ক্রাশ হেনরির পাশে সারাকে দেখে নেটিজেনরা দারুণ সব মন্তব্য করছেন। একজন রসিকতা করে লিখেছেন, "সারা, প্লিজ ওর সামনে নিজের বিখ্যাত ‘নমস্তে দর্শক’ শায়রি শুরু করে দিও না!"

1606409967_5fbfdeef2ec26_sara

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সারার এই উপস্থিতি তার ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করল। উল্লেখ্য, সারাকে শেষবার ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় দেখা গেছে এবং আগামীতে তাকে আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি স্পাই কমেডিতে দেখা যাবে।

প্রাইমটিভি/বিএম