‘আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই' : প্রিয়াঙ্কা চোপড়া

ছবিঃ সংগৃহীত
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ক্যারিয়ারে দেশ-বিদেশে বিভিন্ন টাইম জোনে ১৪ ঘণ্টার শিফটে অক্লান্ত পরিশ্রম করলেও, সকালে ঘুম থেকে উঠতে দারুণ বিরক্ত হন। তার মতে, কাজের কোনো দায়বদ্ধতা বা আর্থিক চুক্তি (পয়সা) না থাকলে তিনি বেলা করেই ঘুমাতে পছন্দ করেন।

তবে সকালে ওঠার পর তার কিছু নির্দিষ্ট অভ্যাস রয়েছে, যার মধ্যে অন্যতম হলো তামার পাত্রে পানি পান। আগে সকালে উঠেই কফি পানের অভ্যাস থাকলেও, সাম্প্রতিক ভারত সফরের পর থেকে তিনি সকালে প্রথমে এক গ্লাস তামার পাত্রের পানি খান এবং তারপর কফিতে চুমুক দেন। প্রিয়াংকার মতে, এই অভ্যাস শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।

এদিকে দীর্ঘ প্রায় ১০ বছর পর রাজমৌলীর ‘বারানসি’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন এই ‘দেশি গার্ল’। এই সিনেমায় প্রিয়াংকা আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন, যার কারণে সিনেমাটির বাজেট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ কোটি রুপি। এখনো প্রায় ছয় মাসের শুটিং বাকি থাকা এই ছবিটি ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








