রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

এআই তৈরি ছবি
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে পলাশ নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পলাশ এলাকায় স্থানীয় একজন বাড়িওয়ালা হিসেবে পরিচিত ছিলেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মো. শাকিল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, জুমার নামাজ শেষে পলাশ টিভি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ইসলাম। তিনি জানান, নিহত পলাশ কিছুদিন আগেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তিনি রামপুরা এলাকাতেই বসবাস করছিলেন। আজ দুপুরে নামাজ শেষে টিভি সেন্টারের সামনে দাঁড়িয়ে কয়েকজন পরিচিত মানুষের সঙ্গে গল্প করার সময় দুর্বৃত্তরা তাকে টার্গেট করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতকরা নিখুঁত নিশানা করে পলাশের মাথায় একটিমাত্র গুলি করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






