মিঠামইনে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দিনব্যাপী 'ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-বিন-শফিক।
উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) মিঠামইন উপজেলার মাস্টারপ্ল্যান প্রণয়নের অধীনে ডেটা শেয়ারিং কর্মশালায় স্বাগত ও প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ফয়জুর রাজ্জাক।
দিনব্যাপী কর্মশালায় জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, খাল-বিল, জলাশয় খনন, প্রাণি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি ও বাঁধা, কৃষি উৎপাদন বৃদ্ধি পণ্যের উপযুক্ত মূল্যপ্রাপ্তি, অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন, গণপরিবহন উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরিসহ সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে 'মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক' বিশেষ প্রতিবেদন উপস্থাপন ও গ্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), পরামর্শক প্রতিষ্ঠান 'শেল্টক্' মিঠামইনে নানা মুখি জরিপের তথ্যচিত্র উপস্থাপন করেন ডেপুটি টিম লিডার ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।
এতে, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ নানা শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লা আল শাফী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার প্রমুখ।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





