বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুরে উপস্থিত হয়েছেন জাইমা রহমান। তিনি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এর ভিআইপি গ্যালারি থেকে ম্যাচ উপভোগ করেন।

রোববার (১৪ জুন) সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি স্টেডিয়ামে পৌঁছান বলে জানা গেছে।

এদিকে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল।

তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় দলটি। সৌম্য সরকার মাত্র ২ রান করে ইনসাইড এজে স্টাম্পিংয়ের শিকার হন।

পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৫তম ওভারে আসে তৃতীয় উইকেটের পতন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০১ রান। ক্রিজে থাকা ব্যাটাররা ইনিংস গুছিয়ে বড় স্কোরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাইমটিভি/কেআর