নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত।

 যোগ্যতা ও অভিজ্ঞতা—

 প্রার্থীর সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে কাজের সফল অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইন, পরিবহন বা সংশ্লিষ্ট সেবা খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

 এ ছাড়া থাকতে হবে—

 ফাইন্যান্সিয়াল মডেলিং, বাজেট ও পূর্বাভাস তৈরিতে দক্ষতা লাগবে

 আইএফআরএস বিষয়ে জ্ঞান

 আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই টুল ব্যবহারে আগ্রহ

 নেতৃত্ব, যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা

 FCA, FCMA বা CPA–এর মতো পেশাগত যোগ্যতা

 বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

 বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

 যেভাবে আবেদন: আগ্রহীরা ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখে সিভিসহ আবেদনপত্র ই–মেইলে পাঠাতে হবে। । ই–মেইল: [email protected]