বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদ সংখ্যা: ২৬টি (প্রয়োজনে কম বা বেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড/শর্ট কোর্স সম্পন্ন হতে হবে। তবে যাদের স্নাতক ডিগ্রি কম্পিউটারবিজ্ঞান বা আইটি–সংশ্লিষ্ট বিষয়ে, তাদের জন্য অতিরিক্ত কোর্সের প্রয়োজন হবে না।

বেতন স্কেল: ,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

বয়সসীমা: ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি: বাংলাদেশ ব্যাংকের নিয়োগবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রাইমটিভি/বিএম