•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’
•অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলেই জেল-জরিমানা: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সংসদে ঘোষণা
•শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাচ্ছেন না এমপিরা, সংসদে বাজেট ঘাটতি ও জনস্বার্থে ঐকমত্য
• সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা: সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন তিনি
• ফতুল্লায় গুদারাঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষঃ আহত ৫
•অনলাইন প্রতারণার নতুন ফাঁদ: ‘বুলসুক’ কোম্পানির বিরুদ্ধে কোটি টাকা পাচারের অভিযোগ, নেপথ্যে তৌহিদ-ইমন গং!
•সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
•গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
•স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে এবার মার্কিন সেনাদের বিক্ষোভ
•বস্ত্র ও পাট খাতে নতুন প্রাণের সঞ্চার, সচল হতে যাচ্ছে বন্ধ মিলগুলোঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
• মনের মানুষ খুঁজতে কক্সবাজার গেলেন হিরো আলম
•পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎকার
•(ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক
•এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
•মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকা আয় করেছে ‘কিং’ সিনেমা
•এই সপ্তাহেই তৈরি হবে এইচএসসি পরীক্ষার রুটিন : শিক্ষামন্ত্রী
•বাংলাদেশের ‘আলী’ জার্মানিতে পুরস্কার জিতল
•ইতালির রাষ্ট্রদূতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: দক্ষ কর্মী নিতে আগ্রহী ইতালি
• যৌন হয়রানি নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হানসিকা মোতওয়ানি
•ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
•মে দিবসে মঞ্চে আসছে আরণ্যকের ‘রাঢ়াঙ’


মামলা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিভোর্সের বিনিময়ে সঙ্গীতা ২৫০ কোটি ভারতীয় রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। তবে অভিনেতা বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে চাইছেন। তিনি খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন। বর্তমানে খোরপোশের এই বড় ব্যবধান নিয়ে দুই পক্ষের মধ্যে দরাদরি ও আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে স্ত্রী সঙ্গীতা অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে দাবি করেন, বিজয়ের অন্য এক অভিনেত্রীর সঙ্গে মেলামেশার কারণে তাদের দাম্পত্যে ফাটল ধরে। ২০২১ সাল থেকে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তার স্ত্রীকে ত্যাগ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বিজয়ের পুত্র জেসন সঞ্জয়ও এই পরিস্থিতিতে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তাকে আনফলো করেছেন।

সংসদ সদস্য পদ ছেড়েছেন কয়েক বছর হলো। কিন্তু নুসরাত জাহানকে ছাড়ছে না সে পদের বিড়ম্বনা। এর আগে দুর্নীতির অভিযোগে ডাক পড়েছিল তার। এবার আরেক অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরের (ইডি) দফতর।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে নুসরাতের নুসরাত জাহানকে বিরুদ্ধে । ওই সময় এ টলিউড তারকা বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে নুসরাতের যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেংকারির ঘটনায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল। তার আড়াই বছর যেতে ফের ইডির তলব কড়া নাড়ল অভিনেত্রীর দুয়ারে।

আবুল হায়াত বলেন, আমার বাসায় যখন তৌকীর আসে বা তৌকীরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। আমরা যারা পুরনো আছি; কিছু কিছু আমাদের ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত স্কুল থেকে, পড়তে হবে, গল্প পরের দিন এসে সেই গল্প বলতে হবে— সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকীর যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি। বই একটা কিনবেই সে।
নিজের মেয়ে বিপাশা হায়াতেরও বই পড়ার প্রবল নেশা রয়েছে উল্লেখ করে এই প্রবীণ অভিনেতা বলেন, বিপাশার এই একেই অভ্যাস আছে। বিপাশা ক্লাস টেনে যখন পড়ে, তখন বিপাশার কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না! কী পড়ে এত! ও কি রাত জেগে থেকে এতো বই পড়ে? এটা তার নেশা। এবং এখনো সে বই পড়ে। এবং আমাকে সে গল্প বলে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকীর আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। বক্তব্যে আবুল হায়াত খানিক রসিকতা ও আবেগের সঙ্গে তৌকীর আহমেদকে ‘ভিলেন’ বলেও অভিহিত করেন! কারণ জামাতা হিসেবে মেয়েকে নিয়ে আবুল হায়াতকে কাঁদিয়েছেন তৌকির আহমেদ! আবুল হায়াত সে কথাই তুললেন। বলেন, যেদিন সে বিপাশাকে নিয়ে গেল, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি। আমার দুটো কন্যা, দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই দুই কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তার মধ্যে তৌকীর হলো প্রথম ভিলেন।
জামাতাকে নিয়ে আরও খানিকটা রসিকতা করে বর্ষীয়ান অভিনেতা বললেন, জামাই হিসেবে কি রকম? আমি বলবো যে তার শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই। কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয় এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় খালি তৌকিরের পাতে ঢালতে থাকে। ‘একটাই মাছ, ইলিশ মাছ, আরেক টুকরো নাও।’ ‘আচ্ছা ওটা তো খুব মজা লেগেছে না?’ ‘আরেক টুকরো নাও।’ আর সে ভালো মানুষের মতো, ‘নিচ্ছি মা, নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। আমি বড়টাই নিচ্ছি।’ তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়।

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’। ‘হাওয়া’ ছবির সাফল্যের চার বছর পর তিনি ফিরছেন এই নতুন কাজ নিয়ে। ‘রইদ’ এর পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকে যা ইতিমধ্যে দেশের দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।
‘রইদ’ যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এ বছরে আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের সময় বিকেল সাড়ে পাঁচটায় ও ১৬ মে দুপুর ২.৩০ মিনিটে দেখানো হবে উৎসবে।
গল্পের দিক থেকে ‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।

বাংলাদেশর মঞ্চনাটক ও টিভি অভিনেত্রী বন্যা মির্জা। তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
তার পিতা মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক, তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে।
প্রিয়জন হারানোর সব সময় দুঃখকর। এবার সেই বেদনার মেঘ নেমে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার পরিবারে। বাবাকে হারালেন এই গুণী অভিনয়শিল্পী।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বন্যার বাবা মির্জা এনামুল বারি ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বন্যা মির্জার বাবার মৃত্যুর খবরটি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

ফরিদা জালাল
১৯৪৯ সালে ভারতের নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন। তিনি ১৯৬০ সালের
দিকে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি মার্কিন চলচ্চিত্র প্রযোজক টেলেন্ট হান্ট কর্তৃক
ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
ফরিদা জালাল
ভাটকালের অভিনেতা তাবরেজ বরমভারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০০৩ সালের সেপ্টেম্বর
তার স্বামী মৃত্যুবরণ করেন। এই দম্পতির ইয়াসিন নামে এটি সন্তান রয়েছে। তিনি তার স্বামীর
সাথে "জীবন রেখা" নামক চলচ্চিত্রের কাজের সময়ে প্রথম পরিচিত হন এবং তারা
একে আপরের প্রেমে পড়েন। এরপর ১৯৭৮ সালে নভেম্বরে তারা বিবাহ করেন। বিয়ের পরে প্রাথমিকভাবে
তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পাননি, যার ফলে তার স্বামীর একটি সাবান
কারখানা ব্যবসা সামলাতে বেঙ্গালুরুতে পাড়ি জমান।
তিনি তার অভিনয়ের
জীবনে নানা রকম চরিত্রে অভিনয় করেন। মমতাময়ী মা, কখনও আদরের বোন, আবার কখনও দুষ্টু-মিষ্টি
দাদিমা। প্রায় ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পার্শ্বচরিত্রে অভিনয় করলেও নিজের
মেধা ও গুণে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অপরিহার্য মুখ। তিনি বলিউডের প্রবীণ অভিনেত্রী
ফরিদা জালাল।
সম্প্রতি এক
সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে ক্যারিয়ারের
সাফল্যের চেয়েও কাজের মাধ্যমে অর্জিত সম্মানকে বড় করে দেখিয়েছেন তিনি। ফরিদা জালাল
বলেন, ‘আমি সবসময় একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
সেই সীমানা অতিক্রম না করেও আমি আজ এই অবস্থানে পৌঁছেছি। আজও আমি কাজ করে যাচ্ছি, দর্শক
আমাকে ভালোবাসা দিচ্ছেন। তাহলে কি আমাকে সফল বলা যায় না?
নিজের ক্যারিয়ারের
মোড় ঘুরিয়ে দেওয়া দুই নির্মাতা করণ জোহর ও আদিত্য চোপড়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ
করেন ফরিদা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর
মতো কালজয়ী সিনেমাগুলো তার ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।টাকা
উপার্জনের চেয়ে নীতি ও সম্মানের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আসলে ভালো বা খারাপ সব
পথেই টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু সম্মান এবং মর্যাদা সহজে পাওয়া যায় না। এর জন্য
অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
এই অভিনেত্রী
বলেন, ‘আদিত্য চোপড়া অত্যন্ত প্রতিভাবান এবং করণ জোহর আমার ছেলের মতো। আমি কৃতজ্ঞ যে
তারা আমাকে সেসব কাজ করার সুযোগ দিয়েছিলেন। যদিও এখন আমি মাঝেমধ্যে অভিযোগ করি যে,
আমাকে আরও বেশি কাজ দেওয়া হয় না কেন।