কম বাজেটের মধ্যে ভালো ফোন কেনার জন্য ঈদের সময়টাই সবচেয়ে উপযুক্ত। বিশেষ করে যারা ঈদের দিন সুন্দর ছবি তুলতে চান, পরিবার-বন্ধুদের সঙ্গে মুহূর্তগুলো ধরে রাখতে চান তাদের জন্য ১৫ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো অপশন এখন বাজারে রয়েছে। এই বাজেটে ভালো স্টোরেজ, বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার ফোন সহজেই পাওয়া যাবে।


১. শাওমি রেডমি এ৫: এই বাজেটের মধ্যে বেশ জনপ্রিয় একটি ফোন। এতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি বড় এইচডি+ ডিসপ্লে ও ১২০হার্জ রিফ্রেশ রেট, যা স্ক্রলিংকে করে স্মুথ। ক্যামেরা হিসেবে ৩২এমপি মেইন ক্যামেরা থাকায় দিনের আলোতে ভালো ছবি তোলা যায়। ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকায় সাধারণ ব্যবহার ও মাল্টিটাস্কিং সহজ হয়। ৫২০০এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। শাওমি রেডমি এ৫ ১২, হাজার ৯৯৯-১৩ হাজার ৯৯৯ টাকার মধ্যেই পাবেন।


২. টেকনো স্পার্ক ৪০: এই ফোনটি স্টাইলিশ ডিজাইন ও পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ রয়েছে, যা এই বাজেটে দারুণ। ৫০এমপি ক্যামেরা থাকায় ঈদের দিনে ছবি তোলার জন্য ভালো অপশন। বড় ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্স এটিকে দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য করে তোলে। টেকনো স্পার্ক ৪০ বাজারে ১৩ হাজার ৯৯৯ টাকার মধ্যেই পাবেন।


৩. ইনফিনিক্স হট ৬০ আই:

বাজেটের মধ্যে ব্যালেন্সড পারফরম্যান্সের জন্য এটি একটি ভালো পছন্দ। এতে ৬ জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকায় অ্যাপ ব্যবহার ওগেমিং মোটামুটি ভালো চলে। ক্যামেরা সেটআপ ও ভালো,  সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তুলতে সুবিধা দেয়। ব্যাটারি লাইফ দীর্ঘ হওয়ায় ভ্রমণের সময় উপযোগী। ইনফিনিক্স হট ৬০আই ১৩হাজার ৯৯৯- ১৪হাজার৯৯৯ টাকার মধ্যেই পাবেন।