১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন পে-স্কেল

কার্যকর হতে যাচ্ছে নতুন পে-স্কেল । প্রাইম টিভি
১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো কার্যকর করতে যাচ্ছে সরকারয
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এই পদক্ষেপের ঘোষণা দেবেন। তবে এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই পে-স্কেল আসতে যাচ্ছে। নতুন এই বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ তালিকা (১ম - ২০তম গ্রেড)
• ১ম গ্রেড- ৭৮,০০০ | ১,১৭,০০০
• ২য় গ্রেড- ৬৬,০০০ | ৯৯,০০০
• ৩য় গ্রেড- ৫৬,৫০০ | ৮৪,৭৫০
• ৪র্থ গ্রেড- ৫০,০০০ | ৭৫,০০০
• ৫ম গ্রেড- ৪৩,০০০ | ৬৪,৫০০
• ৬ষ্ঠ গ্রেড- ৩৫,৫০০ | ৫৩,২৫০
• ৭ম গ্রেড- ২৯,০০০ | ৪৩,৫০০
• ৮ম গ্রেড- ২৩,০০০ | ৩৪,৫০০
• ৯ম গ্রেড- ২২,০০০ | ৩৩,০০০
• ১০ম গ্রেড- ১৬,০০০ | ২৪,০০০
• ১১তম গ্রেড- ১২,৫০০ | ১৮,৭৫০
• ১২তম গ্রেড- ১১,৩০০ | ১৬,৯৫০
• ১৩তম গ্রেড- ১১,০০০ | ১৬,৫০০
• ১৪তম গ্রেড- ১০,২০০ | ১৫,৩০০
• ১৫তম গ্রেড- ৯,৭০০ | ১৪,৫৫০
• ১৬তম গ্রেড- ৯,৩০০ | ১৩,৯৫০
• ১৭তম গ্রেড- ৯,০০০ | ১৩,৫০০
• ১৮তম গ্রেড- ৮,৮০০ | ১৩,২০০
• ১৯তম গ্রেড- ৮,৫০০ | ১২,৭৫০
• ২০তম গ্রেড- ৮,২৫০ | ১২,৩৭৫
এটি বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা চলতি অর্থবছরের মূল বাজেটের ৭২ হাজার ২৪ কোটি টাকার তুলনায় ৯৬ শতাংশ বেশি।
পরে এই পরিমাণটি সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়েছিল। ফলে সংশোধিত হিসাবের তুলনায় এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।
তবে, এই বরাদ্দের পুরো অর্থ সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না।
এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






