দেশের বাজারে আজকের সোনা-রুপার দাম

ছবি- সংগৃহীত
দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও উচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।
বাজুস জানিয়েছে, গত ১৩ জুন সকাল ১০টা থেকে নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে সোনা ও রুপা কেনাবেচা হবে।
সংস্থাটির নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।
অন্যদিকে রুপার বাজারেও উচ্চ মূল্য বজায় রয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের দামের প্রভাবেই সোনা ও রুপার বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর কার্যকরের ফলে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও ৫ হাজার টাকার সীমা অতিক্রম করায় অলঙ্কার বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









