ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডার টরন্টো উদ্বোধনী আসরে পারফর্ম করে ব্যাপক আলোচনায় এসেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। এই জমকালো পরিবেশনার পর থেকেই নোরার পারিশ্রমিক নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।

33b17fef938998b9afeff9c54bdc9101-6a2c4d94f1fd5

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোরা ফাতেহিসহ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অধিকাংশ শিল্পীই সরাসরি কোনো পারফরম্যান্স ফি পাননি। অবশ্য এ বিষয়ে ফিফা বা নোরার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। টরন্টোর এই আয়োজনে নোরার পাশাপাশি অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, এলিয়ানা ও মাইকেল বুবলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও অংশ নেন। অন্যদিকে মেক্সিকো সিটির আয়োজনে শাকিরা ও বার্না বয় এবং লস অ্যাঞ্জেলেসের মূল মঞ্চে কেটি পেরি, লিসা ও রিমার মতো তারকারা পারফর্ম করেছেন।

অনুষ্ঠানে নোরার পারফর্ম করা ‘সির সির’ গানটি মূলত মরক্কান ফুটবল স্লোগান থেকে অনুপ্রাণিত, যার অর্থ ‘এগিয়ে চলো’। গানটিতে আরবি, ইংরেজি, ফরাসি ও মরক্কান দারিজা ভাষার চমৎকার সংমিশ্রণ রয়েছে।

উল্লেখ্য, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ৪৮টি দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপটি ইতিহাসের সবচেয়ে বড় আসর। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল মহাযজ্ঞের।

প্রাইমটিভি/বিএম