অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভারতের বিহারে জামশেদপুরে ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। বাবা মায়ের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কা। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। ২০০২ সালে তামিল ভাষার ঠামীজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। 

 

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে তুমুল জনপ্রিয়তার পর হলিউডেও বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। কেরিয়ারের শুরুতে নিজ দক্ষতায় বলিউডে শক্ত জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী। যদিও সেক্ষেত্রে নাকি নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। 

 

ভারতীয় সংবাদ মাধ্যমের অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে। প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির শিকার হন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 

 

তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না। ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।

 

প্রিয়াঙ্কা জানান, যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয় তাকে।