ফের যৌথ প্রযোজনায় ঢালিউড নায়ক শাকিব খান

সংগৃহীত
শাকিব খানকে নিয়ে গুঞ্জন শুরু আবার। ২০২৭ সালের ঈদুল ফিতরে, অনন্য মামুনের পরিচালনায় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান । আর সেই ছবিটি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। পরিচালক হিসেবে মামুনের নাম থাকায় শাকিবভক্তরা বিভিন্ন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।
অনুসন্ধানে জানা গেছে, এই গুঞ্জনের কোনো বাস্তব ভিত্তি নেই। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ও ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং দুজন পরিচালক যুক্ত থাকার কথা। সে হিসাবে শুধু একজন পরিচালকের নাম সামনে আসা বাস্তবসম্মত নয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী। এর আগে তাদের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ও ‘নবাব’ চলচ্চিত্র দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।
শাকিব খানের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, অনন্য মামুন পরিচালিত এমন কোনো সিনেমায় তার অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ গুজব। এমনকি এ ধরনের কোনো প্রজেক্টের জন্য তিনি এখনও কোনো শিডিউলও দেননি।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







