৪৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমি একটি দীর্ঘ সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ, আমি তেমনটাই আশা করি। হ্যাথাওয়ের মুখে এমন নিখুঁত উচ্চারণে এই আরবি শব্দের ব্যবহার দেখে ভক্তরা চমকে গেছেন। এতে মুহূর্তেই সাক্ষাৎকারের এই অংশটুকু ভাইরাল হয়ে যায়।

 

সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জীবন নিয়ে বেশ কিছু দার্শনিক চিন্তাও শেয়ার করেছেন। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বার্ধক্যকে ভয় পাওয়ার বদলে কৌতূহল নিয়ে গ্রহণ করতে শিখেছেন।

 

জনপ্রিয় এই অভিনেত্রীর মতে, মানুষ হয় বুড়ো হওয়া নয়তো অল্প বয়সে মারা যাওয়াকে ভয় পায়। তবে তিনি বুড়ো হয়ে যাওয়াটাকে ইতিবাচকভাবে দেখছেন। এছাড়া জীবনের সিদ্ধান্তগুলো কীভাবে সময়ের সঙ্গে ফল দেয় এবং কীভাবে সব পরিস্থিতিতে শান্ত থাকতে হয়, সে বিষয়েও তিনি নিজের অভিজ্ঞতা