বিনোদন জগতে শোকের ছায়া। ভারতের উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। অকালেই থেমে গেল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। তার বয়স হয়েছিল ৩০ বছর।

ভারতের উত্তরপ্রদেশ বিনোদন জগতের পরিচিত মুখ দিব্যাঙ্কা। বুলন্দশহরে তার জন্ম। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে দিব্যাঙ্কারের মাথা ঘোরা শুরু হয়। এক পর্যায়ে মাথা ঘুরে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

বুধবার সকালে গাজিয়াবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন প্রযোজক জিতু শিল্পী বিকাশসহ বিনোদন অঙ্গনের অনেকে।

শিক্ষাজীবনে তিনি চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন দিব্যাঙ্কা। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য।