বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, একজন নারীকে সমাজ নির্দিষ্ট একটি ছকে বা ফ্রেমে দেখতে চায়, যা তার কাছে অস্বস্তিকর মনে হয়।

তিনি বলেন, নিজের ইচ্ছা অনুযায়ী সাজা বা না সাজা একান্তই ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, কিন্তু সমাজে নারীদের ক্ষেত্রে সেই স্বাধীনতা অনেক সময় স্বীকার করা হয় না।

তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে নারীদের আরও বেশি করে কথা বলা উচিত। নিজের মতো করে থাকার আত্মবিশ্বাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি মনে করেন, একজন পুরুষকে এই ধরনের সামাজিক চাপের মধ্য দিয়ে তুলনামূলকভাবে কম যেতে হয়।

নাজিফা তুষি (2)

ঈদ উদযাপন, ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে নাজিফা তুষি জানান, তিনি অনেক সময় ফেসবুক ডিলিট করে দেওয়ার কথাও ভাবেন। কারণ সামাজিক মাধ্যমে কাজ করতে গিয়ে নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে।

সামাজিক মাধ্যমে ছবি, লুক বা ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সমাজে নায়িকাদের নিয়ে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়েছে, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি কাজ করেন, কিন্তু নায়িকাদের সবসময় নির্দিষ্টভাবে তৈরি হয়ে থাকতে হবে এমন ধারণা তিনি সমর্থন করেন না। এটি অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।

নাজিফা তুষি

অভিনেত্রীর মতে, বাহ্যিক সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে নিজের আত্মবিশ্বাস এবং স্বতন্ত্র পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

নারী ও পুরুষের প্রতি সামাজিক প্রত্যাশার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, নারীদের চেহারা, পোশাক ও উপস্থাপন নিয়ে অতিরিক্ত চাপ তৈরি করা হয়, যা পুরুষদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম দেখা যায়।

তিনি আরও বলেন, প্রকৃত আত্মবিশ্বাস মেকআপ বা পোশাকে নয়, বরং নিজের স্বাচ্ছন্দ্যবোধের মধ্যেই নিহিত। নিজের মতো থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রাইমটিভি/এনজিও