বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

ছবি- সংগৃহীত সাকিরা, লিসা এবং কেটি পেরি
বিশ্বকাপের জমকালো তিন উদ্বোধনী উৎসব
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। এবার প্রথা ভেঙে একদিনের বদলে তিন দেশে দুই দিনব্যাপী চলবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব, যেখানে ভিন্ন মাত্রা যোগ করবে বিশ্বখ্যাত তারকাদের সংগীত পরিবেশনা।

১১ জুন: মেক্সিকো সিটি (মেক্সিকো)
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকান সংস্কৃতির ঐতিহ্য ‘পাপেল পিকাদো’ ও লোকজ পরিবেশনা তুলে ধরা হবে। মূল আকর্ষণ হিসেবে শাকিরা ও বার্না বয় পরিবেশন করবেন টুর্নামেন্টের গান ‘ডাই ডাই’ (চলো)। এছাড়াও গাইবেন জে বালভিন, লিলা ডাউনস ও টাইলা। উদ্বোধনী দিন উপলক্ষে মেক্সিকো সিটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

১২ জুন: টরন্টো (কানাডা)
কানাডা তাদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্যময় সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। এখানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবল, নোরা ফাতেহি এবং বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়।

১২ জুন: লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
স্বাগতিক যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের জমকালো আয়োজনে মঞ্চ কাঁপাবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, ফিউচার, আনিতা ও রেমা।

প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








