নেটফ্লিক্সে ঝড় তুলছে ‘অফিস রোমান্স’

ছবি- সংগৃহীত জেনিফার লোপেজ এবং ‘টেড ল্যাসো’
হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ এবং ‘টেড ল্যাসো’ খ্যাত অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন অভিনীত নতুন রোমান্টিক-কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’ বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলছে।

২০২৬ সালের ৫ জুন, শুক্রবার সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর সিনেমাটি দ্রুত দর্শকপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী নেটফ্লিক্সের শীর্ষ ইংরেজি সিনেমার তালিকায় এক নম্বরে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার স্মার্ট ও চতুর আইনজীবীর মধ্যকার সম্পর্ককে কেন্দ্র করে। এটি সাধারণ রোমান্টিক সিনেমার চেয়ে কিছুটা ভিন্ন ঘরানার ও প্রাপ্তবয়স্কদের উপযোগী হাসির উপাদান সমৃদ্ধ। কর্মক্ষেত্রের কঠোর নিয়মের আড়ালে দুই মূল চরিত্রের মধ্যকার তীব্র রসায়ন, মান-অভিমান এবং মজার সব ঘটনা সিনেমাটিকে দারুণ উপভোগ্য করে তুলেছে।

বড় পর্দা এড়িয়ে সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেলেও জেনিফার লোপেজের চিরসবুজ গ্ল্যামার এবং ব্রেট গোল্ডস্টেইনের দুর্দান্ত কমিক টাইমিংয়ের কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কর্মক্ষেত্রের চেনা পরিবেশের বাইরে এক ভিন্নধর্মী রোমান্স ও বিনোদনের স্বাদ পেতে দর্শকরা সিনেমাটি লুফে নিচ্ছেন।
প্রাইমটিভি/বিএম

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








