বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক ভিডিওর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে তুমুল চর্চা চলছে। মাত্র ৪৫ সেকেন্ডের একটি টিজারেই নিজের স্বভাবসুলভ দুর্দান্ত নাচ ও নজরকাড়া উপস্থিতি দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন কেড়েছেন তিনি।

nora-mq6tuklk8z7jjk1-20260609220243

আগেই জানা গিয়েছিল, এবারের ফিফা বিশ্বকাপের বিশেষ মিউজিক প্রজেক্টে থাকছেন নোরা। সেই ঘোষণার পর থেকেই তার পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’-এর প্রথম ঝলক সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Nora-Fateh

এই বিশেষ গানটির শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। গানটির কোরিওগ্রাফার রাজিত দেব শুটিংয়ের একটি চমকপ্রদ তথ্য শেয়ার করে জানিয়েছেন, পুরো টিম এই দৃশ্যটি ধারণের জন্য মাত্র ১৫ মিনিট সময় পেয়েছিল। কিন্তু সেই স্বল্প ও সীমিত সময়েই কাঙ্ক্ষিত নিখুঁত শটটি নিতে সক্ষম হয়েছেন তারা। নোরার প্রশংসা করে কোরিওগ্রাফার বলেন, "ওই সামান্য সময়ের মধ্যেই আমরা কোটি টাকার শট বের করে এনেছি।" মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকেই নোরার এই বিশ্বমঞ্চ মাতানো পারফরম্যান্স দর্শকদের মাঝে বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রাইমটিভি/বিএম