বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশর সঞ্জয়

ছবি- সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ শুধু খেলার আসর নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় সাংস্কৃতিক মঞ্চগুলোর একটি। আর সেই ঐতিহাসিক মঞ্চেই এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে আজ কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা।
ম্যাচ শুরুর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহু সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এই আয়োজনে সঞ্জয় ছাড়াও পারফর্ম করবেন মাইকেল বুবল, নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট ও ভেজেড্রিমের মতো বিশ্বখ্যাত তারকারা।

এদিকে, বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ফিফা সাউন্ডট্র্যাক ‘সির সির’। গানটি যৌথভাবে তৈরি করেছেন সঞ্জয় ও ফরাসি শিল্পী ভেজেড্রিম। মিউজিক ভিডিওতে নোরা ফাতেহির চোখ ধাঁধানো নাচ গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৩১ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপের মঞ্চে ওঠার অনুভূতি জানাতে গিয়ে সঞ্জয় বলেন, "ফুটবল বিশ্বকাপের মতো আসরে পারফর্ম করা আমার জন্য বিরাট সম্মানের। ছোটবেলায় ঘরে বসে সংগীত তৈরি করার সময় যে স্বপ্ন দেখতাম, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে।" এই বৈশ্বিক অর্জন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীদের জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








