সমকামী হওয়ার প্রশ্নে চমকে দিলেন মৌনী রায়

ছবি- সংগৃহীত মৌনী রায়
বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাকে ঘিরে ছড়িয়েছে একাধিক গুঞ্জন। বিশেষ করে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

এই পরিস্থিতির মধ্যেই নিজের যৌন অভিরুচি নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন মৌনী। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন সম্পর্কে তিনি অবগত কি না। জবাবে হাসতে হাসতেই মৌনী বলেন, ‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জনের কথা বলছেন?’

তার এই মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। তবে গুঞ্জন নিয়ে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। বরং জীবনের কঠিন সময়ে পাশে থাকা পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মৌনী বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমার জীবনে পরিবার এবং অসাধারণ কিছু বন্ধু রয়েছে। বিশেষ করে আমার বান্ধবীদের আমি খুব ভালোবাসি। জীবনে এমন নারীদের থাকা খুব জরুরি, যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে এবং শক্তি জোগায়।’

এর আগে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্সে গিয়েও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘লোকজন তো কথা বলবেই। কথা বলাই তাদের কাজ। বলতে দিন।’
পডকাস্টে নারীদের আত্মনির্ভরশীলতা নিয়েও কথা বলেন মৌনী। তার মতে, বর্তমান সময়ে মেয়েদের মানসিক ও আর্থিকভাবে স্বাধীন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘নিজেকে শক্ত অবস্থানে রাখতে হলে মানসিক এবং আর্থিক-দুই দিক থেকেই স্বাধীন হতে হবে।’
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









