বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা বলিউড তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার এক নতুন ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে এবার একই পর্দায় স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই মেগা প্রজেক্টের ইঙ্গিত দিয়েছেন।

actress-angelina-jolie-attends-maria-gala-october-18-2024

দীর্ঘদিন পর গুণী পরিচালক এস এস রাজামৌলির হাত ধরে ভারতীয় সিনেমায় কামব্যাক করেছেন প্রিয়াঙ্কা। ‘বারাণসী’ নামের সেই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন এই গায়িকা-নায়িকা। জানা গেছে, এই ভারতীয় প্রজেক্টটির কাজ সম্পন্ন করার পরই তিনি হলিউডের এই নতুন ছবির কাজ শুরু করবেন, যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন ‘ম্যালিফিসেন্ট’ খ্যাত তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

Priyanka-Chopra-1

দুই বিশ্বখ্যাত অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখার খবরে সিনেমা প্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তবে ছবিটির নাম কী হবে কিংবা এর অন্যান্য কলাকুশলী কারা থাকছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অনুরাগীরা আশাবাদী, খুব শীঘ্রই ছবিটির নাম ও আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চমকে দেবেন নির্মাতারা। বৈশ্বিক বক্স অফিসে এই দুই সুন্দরীর জুটি নতুন কোনো রেকর্ড গড়ে কি না, এখন সেটাই দেখার বিষয়।

প্রাইমটিভি/বিএম