বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও তারা কেউই প্রকাশ্যে এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে এবার নিজের পোশাকের এক বিশেষ বার্তার মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন জাহ্নবী।

1645449373_1645446046_janhvi-kapoor-4-3

সম্প্রতি ‘বলিউড ইন্টারঅ্যাকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে জাহ্নবীর একটি ছবি প্রকাশ করা হয়, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে জাহ্নবীকে গোলাপি রঙের নাইটস্যুট ও ধূসর রঙের হুডি পরিহিত অবস্থায় দেখা যায়। তবে সবার নজর কেড়েছে তার নাইটস্যুটে লেখা একটি মজার ও আদুরে বার্তা। সেখানে লেখা ছিল, ‘যদি আমি হারিয়ে যাই, তাহলে দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দেবেন’।

1747835789_kapoor-6

পোশাকের এমন লেখা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং অনেকেই তাদের ‘পারফেক্ট কাপল’ হিসেবে আখ্যা দিচ্ছেন। জাহ্নবী ও শিখরের এই সম্পর্কের চর্চা অবশ্য নতুন নয়। এর আগে জাহ্নবীর গলায় ‘শিখর’ নাম লেখা একটি লকেট দেখা গিয়েছিল। এছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও কান চলচ্চিত্র উৎসবেও তাদের একসাথে দেখা গেছে। বিশেষ করে কান উৎসবে জাহ্নবীর আন্তর্জাতিক সিনেমা ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারে পাশে ছিলেন শিখর।

প্রাইমটিভি/বিএম