পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু ও নিখোঁজঃ তদন্তের নির্দেশ দিল হোয়াইট হাউস

ছবিঃপ্রতিনিধি
যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীদের রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। অন্তত ১০ জন বিজ্ঞানীর এমন অস্বাভাবিক পরিণতির কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। নিখোঁজ ও মৃত বিজ্ঞানীদের অনেকেই পারমাণবিক নিরাপত্তা এবং মহাকাশ গবেষণার অত্যন্ত সংবেদনশীল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এসব ঘটনার মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা যোগসূত্র দেখা যাচ্ছে। ঘটনাগুলো জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তদন্তের আওতায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ'রা হলেন-
মনিকা জাসিন্তো রেজা,যিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একজন সিনিয়র প্রকৌশলী ছিলেন, তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়া থেকে নিখোঁজ হন। এরপর যে নামটি থাকছে তিনি হলেন স্টিভেন গার্সিয়া, যিনি একজন পারমাণবিক নিরাপত্তা প্রকল্পের কর্মী ছিলেন। ২০২৫ সালের আগস্ট থেকে নিখোঁজ তিনিও।
এরপর অ্যান্থনি চাভেজ ও উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ড, দুইজন'ই লস আলামোস ল্যাবরেটরির সাবেক কর্মী এবং বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। বেশ সময় ধরে তারাও নিখোঁজ রয়েছেন।
এরপর তালিকায় রয়েছেন ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল ডেভিড হিকস নামের দুই বিজ্ঞানী। নাসার এই দুই বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যুর কারণ এখনও অপ্রকাশিত।
বর্তমানে যুক্তরাষ্ট্র যখন নাসা ও পেন্টাগনের মাধ্যমে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি দ্রুত উন্নয়নের চেষ্টা করছে, ঠিক তখনই এমন ঘটনাগুলো সামনে এল। কংগ্রেস সদস্য এরিক বার্লিসন এই তদন্তে এফবিআই (FBI)-কে যুক্ত করার জোর দাবি জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ বা সরাসরি কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, তবে উচ্চ নিরাপত্তা সংবেদনশীল কাজে নিয়োজিত বিজ্ঞানীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









