লেবানন ইসরায়েল যুদ্ধ বিরতির শর্তে হরমুজ প্রণালিন খুলে দিয়েছে ইরান।এর প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে।সর্বশেষ ব্রেন্ট ক্রড ইউএস ওয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিছে নেমে এসেছে।দিনশেষে ব্রেন্ট ওয়েলের দাম ব্যারেলপ্রতি ৯ দশমিক ১ শতাংশ কমে ৯০ ডলার ৩৮ সেন্টে স্থির হয়েছে।

এখন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি চলছে । তাই ইরান কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিয়েছে।

তবে আমেরিকা এখনো ইরানের বন্দর গুলোর উপর অবরোধ অব্যাহত রেখেছে।ইরানের পার্লামেন্টের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন,আমেরিকা যদি ইরানের বন্দর থেকে অবরোধ তুলে না নেয় আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়।এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাঁধাগ্রস্ত হয়।