জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী সমুদ্রে . মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পনের পরপরই দেশটির উত্তর-পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন।

জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫৩ মিনিটে উত্তর জাপানের সানরিকু উপকূলের তলদেশে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (প্রায় মাইল) গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনের তীব্রতা ভূপৃষ্ঠে অনেক বেশি অনুভূত হয়েছে।

জাপানের নিজস্ব ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল আপার এই মাত্রার কম্পনের অর্থ হলোএটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে এবং মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে।

ভূমিকম্পের পরপরই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনায় সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি বার্তায় আক্রান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। উপকূলে বসবাসরত কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে উদ্ধারকারী দলগুলো।

এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও উপকূলীয় অঞ্চলের কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বুলেট ট্রেনসহ যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পর্যবেক্ষণ দল কাজ শুরু করেছে।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় তাদের আগাম সতর্কবার্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তবুও উপকূলীয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।