পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় জয়ের পর এবার কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশের এই সরকারি অ্যাকাউন্টটি।

বর্তমানে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলটি মোট ৪২টি অ্যাকাউন্ট অনুসরণ করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করার পাশাপাশি এই তালিকায় বেশ কিছু নতুন ও প্রভাবশালী নাম যুক্ত হয়েছে। নতুন তালিকায় যুক্ত হয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অফিশিয়াল অ্যাকাউন্ট।

আজ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তার শপথ গ্রহণের পরপরই কলকাতা পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাটকীয় পরিবর্তন দৃশ্যমান হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পালাবদলের সাথে সাথে প্রশাসনিক আনুগত্য ও যোগাযোগের মাধ্যমগুলোতেও তার প্রতিফলন শুরু হয়েছে।