ভাড়া দিতে না পেরে বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী-মেয়েকে ধর্ষণ

প্রতীকী ছবি
গুজরাটের মোরবিতে ভাড়া বকেয়া থাকার কারণে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ভাড়া দিতে না পারায় এক ব্যক্তি তার স্ত্রী ও নাবালিকা কন্যাকে বাড়িওয়ালাকে ধর্ষণের সুযোগ করে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে তারা প্রায় ছয় মাস আগে মোরবিতে এসে বসবাস শুরু করেন। সেখানে তারা মাসিক ২,০০০ টাকায় একটি বাড়ি ভাড়া নেন। তবে অর্থনৈতিক সংকটে তারা চার মাসের ভাড়া বকেয়া পড়ে যায়।
অভিযোগ অনুযায়ী, এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে এক ভয়াবহ “চুক্তি” করেন ওই ব্যক্তি, যেখানে ভাড়ার বিনিময়ে তার স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধর্ষণের সুযোগ করে দেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই নারীর মা বিষয়টি জানতে পারেন এবং মোরবি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে মামলা রুজু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী এবং বাড়িওয়ালাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও একজন ব্যক্তির সম্পৃক্ততার সন্দেহে তার খোঁজ চলছে।
মোরবির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জে.এম. লাল জানিয়েছেন, “নাবালিকার পিতা ও বাড়িওয়ালা মিলে এই অপরাধমূলক কাজটি সংঘটিত করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
সূত্র: এনডিটিভি
প্রাইমটিভি/কেআর/আআ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









