ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি খুব দ্রুত কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে দেশটিকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের জন্য সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে কথা বলার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুদ্ধ অবসানে ইরান কোনো সমঝোতায় রাজি না হলে “ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে।”

কয়েকদিন আগে তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধবিরতি এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরান-ইসরায়েল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

প্রাইমটিভি/কেআর