ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তার মেয়াদ শেষ করার পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তে চান। স্থানীয় সময় বুধবার (২০ মে) ইউএস কোস্ট গার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ট্রাম্প দাবি করেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয়। একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে ইসরায়েলে আমার সমর্থন ৯৯ শতাংশ।এই কাজ শেষ করে হয়তো আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। তবে কোন জরিপের ভিত্তিতে তিনি এই দাবি করেছেন, তা স্পষ্ট করেননি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর বড় সমর্থক। নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি খুব ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। তবে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না।
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেও পরে সমঝোতার স্বার্থে তা স্থগিত করেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির নাগরিক ও সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক হওয়ায় ট্রাম্পের এই মন্তব্যকে একটি রাজনৈতিক রসিকতা ও প্রভাব জাহিরের কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









