মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নেয়ার ইলন মাস্কের সন্তানের মা হওয়ার নেপথ্য কারণ ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ম্যাগা কর্মী ও ইনফ্লুয়েন্সার এশলে ক্লেয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন, অর্থনৈতিক নিরাপত্তা এবং বড় পরিবার গড়ার ইচ্ছাই তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল।

ক্লেয়ার জানান, ইলন মাস্কের সঙ্গে পরিচয়ের আগেই তিনি একজন সিঙ্গেল মা ছিলেন এবং আগের সম্পর্ক থেকে তার একটি ছেলে রয়েছে। ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি ভাবতেন তার আর কখনো প্রথাগত বিয়ে বা পরিবার গড়া হবে না। কিন্তু মাস্কের সাথে পরিচয়ের পর পরিস্থিতি বদলে যায়। সেন্ট বার্টসে এক সফরের সময় মাস্ক তাকে আরও সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করেন এবং বলেন যে তার জীবনে সবচেয়ে সীমিত সম্পদ হলো ‘সময়’।

ক্লেয়ারের ভাষ্য অনুযায়ী, একজন সিঙ্গেল মা হিসেবে সন্তানদের খরচ চালানো এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন। তাই মাস্ক যখন তাকে আশ্বস্ত করেন, তখন আর্থিক সচ্ছলতার বিষয়টি তার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল। তবে ক্লেয়ারের দাবি, গর্ভধারণের আগে তাদের সম্পর্ক বেশ আবেগঘন ও স্বাভাবিক থাকলেও, গর্ভবতী হওয়ার পর থেকেই মাস্কের আচরণে রহস্যজনক পরিবর্তন আসতে শুরু করে এবং বাস্তবতার সঙ্গে আগের কথার আর কোনো মিল ছিল না।

প্রাইমটিভি/বিএম