পাকিস্তানে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, আর অনেকের অবস্থা গুরুতর।

রোববার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী একটি ট্রেন যাওয়ার সময় রেললাইনের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ২০ জনের বেশি মানুষ আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় হাসপাতালে ৩০ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, ১৫ মে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

মেহের নিউজ এজেন্সির ,প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।
প্রাইমটিভি/এমএইচ