মেসির বাবা অসুস্থ, পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কোচ

ছবিঃ সংগৃহীত
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে, যেখানে লিওনেল মেসি দুর্দান্ত একটি হ্যাটট্রিক করেন। তবে গোলের পর মাঠেই মেসিকে কাঁদতে দেখা যায়, যার কারণ হিসেবে জানা গেছে তার বাবা হোর্হে মেসির শারীরিক অসুস্থতা।
হোর্হে মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানামুখী গুজব ছড়িয়ে পড়লে মেসির পরিবার এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, তিনি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবার স্পষ্ট করে জানিয়েছে, এটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিষয় এবং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বা নির্ভরযোগ্য মনে করা উচিত নয়। এই কঠিন সময়ে অসংবেদনশীল গুজব না ছড়িয়ে সবার কাছে মানবিকতা ও গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।
এর আগে ম্যাচ শেষে নিজের কান্নার বিষয়ে মেসি বলেন, "আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার"। গত কিছুদিন বেশ কঠিন সময় কাটলেও সতীর্থরা তাঁর পাশে থেকে শক্তি জুগিয়েছেন বলে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








