তিন মাসে যা হয়েছে, ১৫ বছরেও পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বর্তমান সরকারের তিন মাসে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরেও তা হয়নি।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
এদিন মন্ত্রী ভবেরচর বাজারে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। এছাড়া কালীগাছতলা থেকে ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের দুই কিলোমিটার অংশ পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে রসুলপুর খেয়াঘাট এলাকায় প্রস্তাবিত ফুলদী সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং গজারিয়া উপজেলার রাস্তাঘাট ও সেতু নির্মাণের কাজ আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাত্র তিন মাসে যে পরিমাণ কাজ হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরেও তা হয়নি।
দীর্ঘদিনের দাবি ফুলদী সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই সেতুটির নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের আশা, ফুলদী সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






