পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষকে বরণ করে নিতে এদিন সবাই সাজেন বাহারি সাজ-পোশাকে। এই দিনে নারী, পুরুষ, ছেলে-মেয়ে ছোট-বড়ো সবাই ঐতিহ্যবাহী পোশাক পরেন, সঙ্গে থাকে নানা রকম ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। যেমন :পান্তা ইলিশ,হরেক রকম ভর্তা, তা ছাড়া এই দিনে সবাই তার পরিবারের সাথে সময় কাটায়।


শাড়ি ছাড়া বৈশাখের সাজ যেন অসম্পূর্ণ। বৈশাখ উপলক্ষ্যে অনেকেই আগেই নিজের পছন্দের শাড়ি বেছে রাখেন। যেহেতু এ সময় প্রচণ্ড গরম থাকে, তাই হালকা ও আরামদায়ক শাড়ি পরাই ভালো, যেমন সুতি বা তাঁতের শাড়ি। লাল-সাদা রঙের শাড়ি এ দিনের প্রধান আকর্ষণ হলেও এখন বিভিন্ন রঙ ও ডিজাইনের শাড়িও বেশ জনপ্রিয়। তা ছাড়া বেশির ভাগ সময় সব থেকে বেশি পড়ে লাল সাদা রং। বর্তমানে এখন বৈশাখে নানা রকম রং ব্যবহার করে থাকে। চুলের সাজেও রাখা যায় সরলতা খোঁপা বা বেণি করে তাতে গুঁজে নিতে পারেন গাঁদা বা জুঁই ফুল। সঙ্গে কপালে একটি লাল টিপ পুরো সাজে এনে দেবে বৈশাখি আমেজ।


পহেলা বৈশাখের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো : স্বাচ্ছন্দ্য ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন। এদিনের মেকআপ হওয়া উচিত একদম ছিমছাম ও স্বাভাবিক। গ্রীষ্মকালে ওয়াটারপ্রুফ মেকআপ করাও বেশ চ্যালেঞ্জিং। যতই ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ব্যবহার করা হোক না কেন, অতিরিক্ত গরমে ঘাম হওয়ার কারণে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম, সামান্য কাজল, হালকা লিপস্টিক আর একটু ব্লাশ ব্যবহার করলেই পাওয়া যাবে সুন্দর ও সতেজ লুক।


বিথী রানী মণ্ডল